৫ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গন মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) বাদ আসর দোয়া মাহফিলের পূর্বে দরগা গেইটস্থ এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জীবনী নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন। জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল তার মধ্যে বাবার গুণাবলী ধারণ করেছিলেন। চালচলন ও পোশাক-পরিচ্ছদে শেখ কামাল ছিলেন অতি সাধারণ। বিনয় ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। তিনি ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তিনি বেঁচে থাকলে দেশের ক্রীড়াকে অনন্য উচ্চতায় নিয়ে যেতেন। যেটি এখন করছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাহেল আহমদ চৌধুরী, আনিছুর রহমান তিতাশ, এম ইলিয়াস দিনার, রুপম আহমদ, জিয়াউল হক জিয়া, জহিরুল ইসলাম রিপন, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, সেবুল আহমদ সাগর, নাজমুল ইসলাম, আমুনুল ইসলাম আমিন, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, ইসতিয়াক আহমদ পিন্টু, সুমন চৌধুরী, সাদিকর রহমান সোহাগ, সুমন ইসলাম খান, সোহেল আহমদ, ইমন আহমদ, তারেক আহমদ, নাহিদ আহমদ, ইসরাক, আরজু আহমদ, বাবু, ইসলাহ উদ্দিন বাবলু, মোহাম্মদ জুয়েল আহমদ, রুবেল আহমদ, সাজু আহমদ, লিয়াকত আহমদ প্রমুখ।