১৪ আগস্ট ২০২১


ওসমানী হাসপাতালে টিকাগ্রহীতাদের ভোগান্তি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকার ২য় ডোজ গ্রহণ করতে আসা মানুষে সংখ্যা বেড়েছে। ফলে ওসমানীতে টিকাগ্রহীতাদের উপচে পড়া ভীড় দেখা দেয়। এদিকে চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরত আনসার সদস্য, নার্স ও টিকাপ্রদানকারীরা।

শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ চিত্র দেখা যায়।

ওসমানী হাসপাতালে চলছে টিকার ২য় ডোজ প্রদান। মোবাইলে এসএমএস পেয়ে সকাল থেকে ভীড় জমিয়েছেন টিকা গ্রহীতারা।

সংশ্লিষ্টরা বলছেন, আগের তুলনায় টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা বাড়ছে। মানুষের মনে যে শঙ্কা ছিল তা দূর হয়ে গেছে। এদিকে সরকার বয়স সীমা ২৫ করার পর মানুষের মধ্যে আরও আগ্রহ বেড়েছে। সকলকে সুশৃঙ্খলভাবে ধৈর্য ধরে দাঁড়াতে ও নির্দিষ্ট তারিখে এসে টিকা নেওয়ার আহবান জানান তারা।

স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, এভাবে স্বাস্থ্যবিধি না মেনে টিকা গ্রহণ করলে হিতে বিপরীত হতে পারে। এখানে করোনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। টিকা গ্রহণের ক্ষেত্রে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।

শেয়ার করুন