২ ডিসেম্বর ২০২১
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : স্থানীয় রামপুর গ্রামের হাফেজ আবদুর রহিমের ছেলে আবদুর রহমান, শেখকান্দি গ্রামের মৃত রজব আলীর ছেলে নজরুল ইসলাম, রায়সন্তোষপুর গ্রামের ফয়জুল হকের ছেলে নাঈম আহমদ ও মৃত আমির উদ্দিনের কলেজ পড়ুয়া ছেলে মোস্তাফিজুর রহমান সাকিবদের নিয়ে আধুনিক পদ্ধতিতে তিনি পরিক্ষামূলক ভাবে এখানে তরমুজ চাষাবাদ করেছেন। বীজ সংগ্রহ করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা থেকে। বাগানে ৪হাজার ৩শ’ তরমুজ গাছ রয়েছে। প্রতিটি গাছে তরমুজ ধরেছে ২ থেকে ৩টি। একেকটি তরমুজের ওজন প্রায় আড়াই থেকে ৩ কেজি। তিন কেজি ওজনের পরিপুষ্ট তরমুজগুলো আপাতত বাজারজাত করা হবে।
সম্প্রতি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুল হাসান বাগান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান বলেন, ফসলি জমিতে উন্নত জাতের তরমুজের বাগান তৈরীর বিষয়ে তিনি ছাড়াও নিয়মিত পরামর্শ দিচ্ছেন উপজেলার কৃষি বিভাগের কর্মকর্তারা।
ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খাঁন বলেন, কৃষি বিভাগকে সমৃদ্ধশালী করতে পাঁচ তরুনের উদ্যোগ অত্যন্ত প্রসংশনীয়। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা নিয়ে তারা আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষে সফল হয়েছেন। আবহাওয়া অনুক‚লে থাকায় তরমুজের ফলন লক্ষমাত্রার চেয়ে বেশি হয়েছে। এ ফলন দেখে আগামীতে আরও অনেকেই তরমুজ চাষে উদ্ভুদ্ধ হবেন।