৪ আগস্ট ২০২৩


ছাতকে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার মহাসড়কে পাথর ফেলে রাখায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত শামছুর রহমান (৭০) জামালগঞ্জ উপজেলার বেহলী আলীপুর গ্রামের বাসিন্দা। তিনি অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার ভোরে উপজেলার পশ্চিম চেচানে হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়কের চেচান এলাকার রাস্তাজুড়ে পাথর ফেলে রাখা হয়েছিল। এ কারণে ভোরে সিলেটগামী একটি অ্যাম্বুলেন্স ও সুনামগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হন ৪ ব্যক্তি।

সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

শেয়ার করুন