২ আগস্ট ২০২৩


লামাকাজিতে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এনজিও সংস্থা ‘ইরা’র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম (৬৫) নিহত হয়েছেন। নিহত সিরাজুল ইসলাম সুনামগঞ্জ সদর থানার উকিলপাড়া গ্রামের মৃত আবদুল হেকিমের পুত্র।

বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি মাহতাবপুর মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কারচালক আহত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকার মাহতাবপুর মৎস্য আড়ৎ এলাকায় গেলে সুনামগঞ্জ থেকে আসা সিরাজুল ইসলামের প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিরাজ মারা যান। আহত হন তার কারচালক।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধর করে ওসমানী হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল কবির।

শেয়ার করুন