১৭ অক্টোবর ২০২২
ডেস্ক রিপোর্ট : চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় অনকেটা নিরবেই চলছে সিলেট জেলা পরিষদের ভোটগ্রহণ।
সেমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহন চলবে রানা বেলা ২টা পর্যন্ত।
জানা যায়, জেলার (প্রত্যেক উপজেলায় একটি করে) ১৩টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে নির্বাচনে ইলেকশন কমিশন প্রয়োজনীয় সকল ব্যবস্থাসহ যথাযথ নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে। তবে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম লক্ষ করা গেছে।সিলেটে চেয়ারম্যান পদে ভোট না হওয়ায় অনেকটাই আমেজহীন হয়ে দাঁড়িয়েছে এ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে প্রতিটি উপজেলা সদরের ভোটকেন্দ্রে। বাড়তি নজরদারির জন্য স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।
উল্লেখ্য, সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তবে জেলা পরিষদের সংরক্ষিত ৫টি ওয়ার্ডে ১৭ জন নারী এবং ১৩টি সাধারণ ওয়ার্ডে ৪৭ প্রার্থী মিলে দু’টি পদে মোট ৬৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।