২৫ জুলাই ২০২৩


মৌলভীবাজার নদীতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শান্তিবাগ এলাকায় মনু নদীতে গোসলে নেমে সাইফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে মনুনদে নিখোঁজ হয় সাইফ। পরে রাত ৯টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। মৃত সাইফ শান্তিবাগ এলাকার রকিব মিয়ার ছেলে। সাইফ শহরের আলী আমজাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে।

জানা গেছে, সোমবার বিকেলে শান্তিবাগ এলাকার জামে মসজিদ সংলগ্ন নদের পাকা ঘাটে গোসল করতে নামে শিশু সাইফ। তখনই সে নদীর পানিতে তলিয়ে যায়। রাত ৮টা পর্যন্ত মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। পরে রাত ৯টার দিকে তার মরদেহ ভেসে উঠে। এসময় স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তে ছাড়াই মরদেহ তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন