২২ জুলাই ২০২৩
মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারের ত্রিমুখী মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকেলে বাদশাগঞ্জ বাজারে ১৫ বছর বয়সী এক চালকের ইজিবাইক চাপায় প্রীতম নামে বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এ মানববন্ধনের আয়োজন করেন।
যানবাহনে এলইডি লাইটের ব্যবহার নিষিদ্ধকরণ, অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালকের হাতে যানবাহন তুলে না দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, সেলবরষ ইউপির সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন শাহ,সেলবরষ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি বেনোয়ার হোসেন খান পাঠান, বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ,উপজেলা ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মোহন,আনোয়ার হোসেন তালুকদার, ইমন চৌধুরী, তানিম চৌধুরী,রোমান হাসান প্রমূখ।