২ ফেব্রুয়ারি ২০২৩


হবিগঞ্জে ৬ মাসে ৩০ বাল্যবিয়ে

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় ছয় মাসে ৩০টি বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে। বাল্যবিয়ে বন্ধসহ অনেককে আইনের আওতায়ও আনা হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই বাল্যবিয়ে বন্ধ করার পর পুনরায় সেটি হয়।

হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার জানান, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা প্রোগ্রামের দেওয়া প্রতিবেদন অনুযায়ী গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত ৬ মাসে জেলার ৬ উপজেলায় ৩০টি বাল্যবিয়ে হয়েছে। এ সময়ে ৬ উপজেলায় তারা ১০টি বাল্যবিয়ে বন্ধ করেন। অন্যদিকে ২০২২ সালে হবিগঞ্জের ৯টি উপজেলায় ৬টি বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে মহিলা বিষয়ক অধিদপ্তর।

তিনি বলেন, জেলার কোথাও বাল্যবিয়ে আয়োজনে খবর পাওয়া গেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হয়।

শেয়ার করুন