২২ জুলাই ২০২৩


কানাইঘাট থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আটজন আসামী গ্রেপ্তার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের কানাইঘাটে অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আটজন’কে গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিাবর রাতভর কানাইঘাট থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পশ্চিম জুলাই গ্রামের মৃত ওয়াতির আলী ছেলে বাহার উদ্দিন(৪৫) ও বশির উদ্দিন(৫০), ওই গ্রামের বশির উদ্দিনের ছেলে আবিদ(২০), বড়বন্দ ৪র্থ খন্ড(নয়ামাটি) গ্রামের মৃত আব্দুর রবের ছেলে শাহাব উদ্দিন(৪৮), ডাউকের গুল বাখালছড়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ ছামির উদ্দিন অরফে তমির উদ্দিন (২৫),
ডাউকেরগুল গ্রামের মোঃ জামির আলী’র ছেলে মোঃ সিফাত (২৮), সুতারগ্রাম উত্তর গ্রামের ফারুক আহমদের ছেলে রাজু আহমদ (১৯) ও ডাউকেরগুল গ্রামের আব্দুল মুছব্বির ছেলে সানুর (৩৫)।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

শেয়ার করুন