২১ জুলাই ২০২৩


খেলাফত মজলিসের সমাবেশকে স্বাগত জানিয়ে বালাগঞ্জে মোটরসাইকেল শোডাউন

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : আগামিকাল ২২ জুলাই শনিবার ঐতিহাসিক রেজিস্টারি মাঠে খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় সমাবেশকে স্বাগত জানিয়ে শুক্রবার দুইটায় বালাগঞ্জে খেলাফত মজলিস এক বিশাল মোটরসাইকেল শোডাউন বের করে।

ইসলামি যুব মজলিস বালাগঞ্জ উপজেলা আহবায়ক আবুল কাশেম অফিকের উদ্যোগে ও খেলাফত মজলিস সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা সৈয়দ আলী আছগরের নেতৃত্বে এ মটর শোডাউন উপজেলা সদর থেকে শুরু হয়ে ওসমানীগঞ্জ, ইলাশপুর, বোয়ালজুর, ময়নাবাজার ঘুরে বালাগঞ্জে এসে সমাপ্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুব মজলিস সিলেট জেলার যুগ্ম- আহবায়ক মুফতি হুসাইন আহমদ মিসবাহ জেলা আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক কে এম রায়হান, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি মিসবাহ উদ্দিন মিসলু, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নোমান, ছাত্র মজলিস সিলেট জেলার বায়তুল সম্পাদক নাসিম আহমদ সোহাগ, শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি সালেহ আহমদ রাজু, সাধারণ সম্পাদক এমরান আহমদ, ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি নাহিদ আহমদ কিবরিয়া প্রমুখ।

শেয়ার করুন