৩১ ডিসেম্বর ২০২১


সিলভার ভিলেজ হবে আদর্শ আবাসিক এলাকা : আযম খান

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আযম খান।

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আযম খান বলেছেন, এটি একটি নতুন আবাসিক এলাকা হওয়ার পরও এখানের প্লট মালিকরা যে ঐক্যবদ্ধ হয়েছেন তা নিশ্চয়ই প্রশংসা দাবি রাখেন। ইতিমধ্যে আমি সিটি কর্পোরেশনের প্রকৌশলীকে নিয়ে এই এলাকা পরিদর্শন করেছি। নতুন বছরে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলে আমি আশা করছি। ইনশাআল্লাহ আল্লাহ সিলভার ভিলেজ একটি আদর্শ আবাসিক এলাকা হবে।

শুক্রবার রাতে শিববাড়িস্থ সিলভার ভিলেজ আবাসিক এলাকা উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সংগঠনটির বর্ষপূর্তি ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের সভাপতি মো. শাহজাহান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাদিকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলভার ভিলেজ (প্রা:) লি: এর চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।

সভায়র শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলভার ভিলেজ জামে মসজিদের ইমাম মাওলানা বশির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের দপ্তর সম্পাদক সিলেট সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর মো. শফিকুল ইসলাম। বার্ষিক আয়-ব্যায় এর হিসাব উপস্থাপন করেন সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের অর্থ সম্পাদক সাইফুর রহমান লিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সিলভার ভিলেজ (প্রা.) লি: এর চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্যে সিলভার ভিলেজ (প্রা:) লি: এর চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাই বলেন, হাউজিংয়ের বিদ্যমান সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে এই আবাসিক এলাকার সকল উন্নয়নকল্পে কোম্পানী সব সময় প্লট মালিক ও উন্নয়ন পরিষদের পাশে থাকবে।

সভায় বক্তব্য রাখেন- ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, চান্দাই জামে মসজিদের মোতাওয়াল্লী মর্তুজা আহমেদ, সিলভার ভিলেজ জামে মসজিদের মোতাওয়াল্লী ও কায়েস্তরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের প্রচার সম্পাদক মো. দিলাল উদ্দিন, এমআরবি ব্যাংকের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান,।

এসময় আরো উপস্থিত ছিলেন- সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মহসিন খান, সহ সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন কামাল, পরিষদের সদস্য আব্দুল মুক্তাদির মাসুক, মহরম উদ্দিন, মজনু ভূইয়া, আসিফুর রহমান আরিফ ও ইমাম হোসেন প্রমূখ।

শেয়ার করুন