১৭ জুলাই ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ৩৫ জন কোরআনের হাফেজদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
আল খায়ের ফাউন্ডেশনের কর্মকর্তা কাউছার আহমেদ-এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, এডমিন এন্ড একাউন্টস হাসনাত আহমেদ রিফাত।