১ এপ্রিল ২০২২


দিরাইয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাড়ির সামনের ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো—ওই গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬) ও দীপক দাসের মেয়ে বৃন্দা দাস (৭)।

শুক্রবার বিকালে উপজেলার করিমপুর ইউনিয়নের চানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস জানান, তিন শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে বাড়ির সামনের ডোবায় পড়ে যায়। এতে তাদের মৃত্যু হয়েছে।

দিরাই থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খেলাধুলা করার এক পর্যায়ে ডোবায় পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। লাশ উদ্ধার করেছে পুলিশ। তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন