১৫ জুলাই ২০২৩


দক্ষিণ সুরমায় মাদরাসাছাত্রের মোবাইল ফোন ছিনতাই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় এক মাদরাসাছাত্রের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ জুলাই) সকাল পৌনে ৮টায় দক্ষিণ সুরমার নাজিরবাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, নাজিরবাজারস্থ দারুল কুরআন মাদরাসার ইমরান আহমদ নামের এক ছাত্র সকাল পৌনে ৮টার দিকে হোস্টেল থেকে বেরিয়ে নাশতা করার জন্য বাজারে যান। এসময় তার মুঠোফোনে কল আসলে তিনি একটি চায়ের দোকানের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মোটরসাইকেলে করে দুই যুবক দক্ষিণ দিক থেকে এসে ওই চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট কেনেন। পরক্ষণে কিছু বুঝে উঠার আগেই ছো মেরে ওই ছাত্রের মোবাইল ফোন (ভিভো স্মার্ট ফোন) ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুই ছিনতাইকারী যুবক। তাদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিলো।

এ ঘটনায় মাদরাসাছাত্র ইমরান থানায় জিডি করছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

শেয়ার করুন