১৪ জুলাই ২০২৩


সিলেটের মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান

শেয়ার করুন

মোঃ ফারুক মিয়া : শুক্রবার ৬টায় সিলেটের মাছে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হচ্ছে সফররত আফগানিস্তানের। টেস্ট এবং ওয়ানডে শেষে এবার টি-টোয়েন্টি খেলায় মুখোমুখি হচ্ছে দুটি দল। ঢাকার একমাত্র টেস্টে দাপুটে জয় পেলেও, চট্টগ্রামের মাটিতে ওয়ানডে সিরিজটা ভালো যায়নি টাইগার বাহিনীর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ছিল পরাজয় এবং তৃতীয় ওয়ানডেতে টাইগার বাহিনীর জয়।

সবশেষ ম্যাচ জিতে টাইগাররা তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আফগানিস্তানের সাথে টি টুয়েন্টি ফরম্যাটে রেকর্ড সুখকর না বাংলাদেশের জন্য। দুই দলের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়েছে মোট ৯ বার। এর মাঝে ৬ ম্যাচ জিতেছে আফগানিস্তান এবং বাংলাদেশে জিতেছে ৩ ম্যাচ। সিলেট ভেন্যুতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের মুখ দেখেতে পায় নি বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই সেই অধরা জয় নিশ্চয় পেতে চাইবে বাংলাদেশ দল। সিলেটের এই মাঠে অনুষ্ঠিত ৮ টি-টোয়েন্টির ম্যাচের ৭ টিতেই জয় পেয়েছে টার্গেটে খেলতে নামা দল। আর আফগানদের বিপক্ষে ৩ জয়ের ২ বারই রান চেজে জিতেছিলো বাংলাদেশ ক্রিকেট টিম।

আফগানিস্তান অবশ্য ৩ বার জয় পেয়েছে আগে ব্যাট করে, আর ৩ বার জয় এসেছে রান চেজের মাধ্যমে। আগামীকালের ম্যাচে তাই পরে ব্যাট করা দলের প্রতি থাকবে বাড়তি নজর।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি রান করতে পেরেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৮ ইনিংসে ১৯৪ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ । আর উইকেটের বিবেচনায় সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন আফগানিস্তানের বর্তমান অধিনায়ক রশিদ খান।

দুই ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার ৬ টায় মাঠে নামবে আফগানিস্তান ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে রবিবার। তবে রয়েছে বৃষ্টির আভাস। ইতিমধ্যে প্রথম ম্যাচের টিকেট বিক্রি করা হয়েছে।

শেয়ার করুন