৩ আগস্ট ২০২০


জকিগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মুন্না আহমদ (৩৫) নামের মাদক মামলার আসামী নিহত হয়েছে। সে উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মৃত ইয়াছিন আলী। নিহত মুন্নার বিরুদ্ধে মাদক আইনে ৭ টি মামলা, চোরাচালান আইনে ২টি মামলা, ডাকাতির প্রস্তুতির ১টি, অস্ত্র আইনের ১ টি ও বিস্ফোরক আইনে ১টিসহ মোট ১২টি মামলা রয়েছে।

সোমবার ভোররাতে উপজেলার সুলতানপুর ইউনিয়নের অজোগ্রামে এঘটনা ঘটে।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্নাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে তার সঙ্গীরা পুলিশের উপর গুলি করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। এতে ৭/৮ জন পুলিশ আহত হয়েছেন। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে মুন্নার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

শেয়ার করুন