১৩ জুলাই ২০২৩
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের নতুন সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন চারজন শিক্ষক।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি শাহলা সাফওয়াত রাভী, প্রভাষক শতপর্না দাস, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের প্রভাষক অপরাজিতা দাস তৃষা ও বাংলা বিভাগের প্রভাষক মাফরম্নজা আক্তার।
এ আদেশ তাঁদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।