১৬ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলার জালালাবাদ জাংগাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) রাত ১২টায় সিলেট সদরের জালালাবাদ থানাধীন জাংগাইল নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মো. আরেফিন ( ৩১)। তিনি হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ উপজেলারর জালাল উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায় , সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাংগাইল এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে চালক ও অপর আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার চালককে মৃত ঘোষনা করেন।
এসএমপি জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।