১৬ ডিসেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : সারাদেশের ন্যায় সিলেটেও যথাযত মর্যাদায় পালিত হচ্ছে ৫১ তম বিজয় দিবস। দিবসের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান সিলেটবাসী। এর পর বিভিন্ন দিনভর আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।
শুক্রবার দিনের শুরুতে শহীদ মিনার বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ। এরপর মুক্তিযোদ্ধা সংসদ। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট চেম্বার অব কমার্স, সড়ক বিভাগ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও বিভিন্ন আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওসমানী মেডিকেল কলেজ, এমসি কলেজ, সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ সকল প্রতিষ্ঠানে আলোকসজ্জা, পতাকা উত্তোলন, বিজয় র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।