৯ জুলাই ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলারন ন্দিরগাঁও-মানাউরা ইসলামী সমাজ কল্যাণ পর্ষদের কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার ৮ জুলাই উত্তর সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের আওতাধীন তরুন আলেমদের নিয়ে গড়ে তোলা সংগঠন নন্দিরগাঁও-মানাউরা ইসলামী সমাজ কল্যাণ পর্ষদের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাবেক সভাপতি মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারন সম্পাদক মাওলানা শাব্বির আহমদের সঞ্চালনায় কাউন্সিলের শুরুতে মনবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফয়যুল হাসান।
সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ মাওলানা আনোয়ার হোসাইনকে সভাপতি ও মাওলানা শাব্বির আহমদকে সাধারন সম্পাদক ও হাফেয মাওলানা আতিকুর রহমান ইমরানকে সাংগঠনিক ও মাওলানা আব্দুল করিম গোয়াইনঘাটীকে অর্থ বিষয়ক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।