১৪ মার্চ ২০১৮


মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে কালিকাপুর গ্রামের বাছির মিয়ার ছেলে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনির হোসেন জানান, তারেক বাড়ির পাশের পুকুর থেকে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে জমিতে সেচের কাজ করছিল। একপর্যায়ে পাম্পে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে তারেককে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক ডা. মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।

(আজকের সিলেট/১৪ মার্চ/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন