৯ অক্টোবর ২০২৩


সাংবাদিক বাবরের ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সাপ্তাহিক বাংলার বারুদের নির্বাহী সম্পাদক বাবর হোসেনের বিকাশ একাউন্ট থেকে ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ডিজিটাল প্রতারকচক্র । এ ঘটনায় সাংবাদিক বাবর হোসেন দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী (নং- ৪৬০, তাং ০৮/১০/২০২৩) করেছেন।

সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, ৭ অক্টোবর শনিবার তিনির ব্যবহৃত মোবাইল নাম্বারের বিকাম, একাউন্টে অপরিচিত একটি নাম্বার থেকে ১৮ শ’ টাকা আসে। ঐ টাকার মালিক পরিচয়ধারী প্রতারকচক্র টাকা ফেরত নেওয়ার জন্য ফোন দিয়ে কৌশলে মোবাইল হ্যাক করে নেয়। পরে সাংবাদিক বাবরের বিকাশ একাউন্ট থেকে ৪৫ হাজার টাকা নিয়ে যায়।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম জানান, প্রযুক্তির সহায়তায় প্রতারকদের ধরতে আমরা চেষ্ঠা অব্যাহত রাখছি।

দৈনিক যুগভেরীর সিনিয়র সাংবাদিক এম এ মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

শেয়ার করুন