৩ জুলাই ২০২৩


সিন্ডিকেটে ধ্বস, কাচা মরিচ ১২০

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মাত্র ১ দিনের ব্যবধানে ঝাজ একেবারে কমে গেছে কাচামরিচের। ধ্বস নেমেছে কাচা মরিচের আকাশচুম্বি বাজার ও সিন্ডিকেটে। স্বস্তি ফিরে এসেছে ক্রেতা ও ভোক্তাদের মধ্যে। সিলেটে খুচরা বাজারে সোমবার বিকেলে ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে ‘সোনার হরিণ’ কাচামরিচ।

প্রতিবেশি দেশ ভারত থেকে বাংলাদেশি মূদ্রায় ৬০ টাকা দরে কাচামরিচ আমদানীর খবরে সিন্ডিকেট ব্যবসায়ীরা গুটে নিয়েছেন তাদের কালোহাত।

সোমবার তারা কোনো কৃত্রিম সংকট ছাড়াই বাজারে অবাধে ছেড়ে দিয়েছেন কাচামরিচ।

দীর্ঘ দিন ও সময় বস্তা দিয়ে পানিতে ভিজিয়ে রাখা কাচা মরিচ খুচরা দামে সোমবার ৮০ টাকা এবং টাটকা কাচা মরিচ খুচরা দামে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ভিজা কাচামরিচ সম্পর্কে খুচরা ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে মজুদদার ও আড়তদাররা বেশিদামে বেচার জন্য কাচামরিচ বস্তাবন্দী করে নদী ও বানের পানিতে ডুবিয়ে রেখেছিল। রোববার কাচামরিচ আমদানীর খবর শোনে তারা এগুলো উঠিয়ে বাজারে ছেড়ে দিয়েছে।

এর আগে গত কয়েকদিন সিলেটসহ দেশের বাজারে কাচা মরিচ ১২শ’ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। কোনো কোনে স্থানে বেশি টাকা দিয়েও মিলেনি কাচা মরিচ।

শেয়ার করুন