৩০ মে ২০২৩


সিসিক র্নিবাচনে কাউন্সিলর পদে লড়ছেন দুভাই

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আধ্যাত্মিক নগরী সিলেট। আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে একসাথে প্রার্থী হয়েছেন দুভাই। মো. বাবুল খান ও মোহাম্মদ রানা আহমেদ এই দুভাই লড়ছেন পৃথক ওয়ার্ডে। সিসিকের ৯ নম্বর ওয়ার্ডে শ্রাবণী এলাকার বাসিন্দা বাবুল এবং ৮ নম্বর ওয়ার্ডে পূর্ব পাঠানটুলা এলাকার বাসিন্দা রানা। প্রয়াত মো. আলী আকবর ও মণি বেগমের তিন ছেলে ও দুই মেয়ে। ছেলেদের মধ্যে বাবুল খান মেজ এবং রানা আহমেদ (শিপলু) ছোট।

সিলেট আঞ্চলিক নির্বাচন আফিস সূত্রে জানা যায়, সিসিকের ৮ নম্বর ওয়ার্ডে ৯জন – ৮ নং ওয়ার্ডের অন্য প্রার্থীরা হচ্ছেন বর্তমান কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান, সুমন ইসলাম, মো. হাবিবুর রহমান (আবির), ফয়জুল হক, সাব্বির খান, বিদ্যুৎ দাস, জগদীশ চন্দ্র দাশ ও সুদীপ রঞ্জন দেব এবং ৯ নম্বর ওয়ার্ডে ২ জন প্রার্থী হচ্ছেন – ৯ নং ওয়ার্ডের অপর প্রার্থী হচ্ছেন বর্তমান কাউন্সিলর মো. মখলিছুর রহমান (কামরান)।

দুভাইয়ের প্রার্থীতা নিয়ে বাবুল খান বলেন, আমি বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। ব্যবসায়ীসহ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অনুরোধে প্রার্থী হয়েছেন। দুই ভাই পৃথক দুটি ওয়ার্ডে প্রার্থী হওয়ায় আলাদাভাবে তাঁরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন। তাই কেউ কাউকেই নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করতে পারবেন না, এটাই আক্ষেপ থাকবে।

ছোট ভাই মোহাম্মদ রানা আহমেদ বলেন, আমাদের ওয়ার্ডে পর্যাপ্ত উন্নয়নকাজ হয়নি। তাই ওয়ার্ডের অগ্রগতিও আশানুরূপ হয়নি। এ অবস্থায় কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার বিষয়টি মনস্থির করে কয়েক বছর ধরে কাজ করছেন। নির্বাচিত হলে আদর্শ ওয়ার্ড গঠনে ভূমিকা রাখতে চাই।

শেয়ার করুন