২৩ সেপ্টেম্বর ২০২৩


সিলেটে যুব আন্দোলনের বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি :

সিলেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর বিভাগীয় সাংগঠনিক বিশেষ সভা অনুষ্ঠিত। গতকাল শুক্রবার ( ২২ সেপ্টেম্বর) সিলেট মহনগরীর হোটেল ইস্ট অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান , কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মাওলানা আবদুজ জাহের আরিফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান, জেলা সভাপতি মাওলানা নজির আহমদ, মহানগর সভাপতি মাওলানা সাঈদ আহমদ,সহসভাপতি ডা.রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।

সভায় সংগঠনের বিভিন্ন শাখা সমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনাসহ আগামী দিনের কর্মসূচি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

এএস // আতারা

শেয়ার করুন