১৪ মার্চ ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেটে মহানগর আদালত থেকে ডাকাতি মামলা এক আসামির পলায়নে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।
আদালত পুলিশের সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যায় আদালত পুলিশের এএসআই বেলাল উদ্দিন ও শফিক আহমদকে প্রত্যাহার করা হয়।
জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে কারাগার থেকে সিলেট মহানগর আদালতে নেওয়ার পথে আল-আমিন নামের এই আসামি হাতকড়াসহ পালিয়ে যান। আল-আমিন ডাকাতি মামলার আসামি।
এ ঘটনায় দ্বায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই শফিক ও বেলালকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে জানিয়ে অমূল্য কুমার বলেন, আর আসামি আল-আমিন পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে আদালত পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
(আজকের সিলেট/১৪ মার্চ/ডি/এমকে/ঘ.)