১২ মে ২০২২
মৌলভীবাজার প্রতিনিধি : ভারত থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা নারী ও শিশুকে মৌলভীবাজার শহর থেকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা পুলিশকে জানিয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তারা ভারত থেকে কুলাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। রোহিঙ্গাদের স্থানীয় কোনও দালাল সহযোগিতা করছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রোহিঙ্গাদের আটক করে মডেল থানায় নিয়ে আসা হয়েছে। তারা কীভাবে বাংলাদেশে প্রবেশ করলো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।