২৯ জুন ২০২৩
সজিব শর্মা (জগন্নাথপুর) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলার মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করছেন।
মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী করছেন পশু কোরবানি। বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ আদায় করে পশু কোরবানি করছেন তারা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে উপজেলার প্রায় পাঁচ শতাধিক মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অসম্পূর্ণ হয়। এতে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী সবাই কোলাকুলি করেন। গত রাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে বৃস্টি হলেও ঈদের নামাজের সময় বৃষ্টি হয়নি। জগন্নাথপুর পৌর-শহরে পশু কোরবানির দৃশ্য চোখে পড়ে।