২৭ জুন ২০২৩


কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

শেয়ার করুন

কুলাউড় প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া থানাপুলিশের অভিযানে আছকির আলী নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) ভোরে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাঘজুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আছকির ওই এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের বাঘজুর থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আছকির আলীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আব্দুছ ছালেক জানান, পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আছকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির ৭টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন