১৪ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের কাউন্সিল ও সাবেক প্যানেল মেয়র (১), সিলেট মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদীর মাতা আমিনুর নাহার চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
মঙ্গলবার দুপুরে নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দিঘীদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
মরহুমার নামাজে জানাযা আজ বাদ এশা হযরত শাহাজালাল (রহঃ) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে।
আজকের সিলেট’র শোক
সিলেট সিটি করপোরেশনের কাউন্সিল ও সাবেক প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আজকের সিলেট এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, সম্পাদক রজত কান্তি চক্রবর্তী ও নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।
তারা এক শোক বার্তায় বলেন, কাউন্সিলর কয়েস লোদীর মাতা ছিলেন একজন সমাজসেবী ও মহিয়সী নারী। তার মৃত্যুতে যে শূণ্যতার সুষ্টি হয়েছে তা কোন ভাবেই পুরণ হবার নয়।
তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।