২ মার্চ ২০২৩


হবিগঞ্জ পল্লী বিদুৎ সমিতির ৩৮ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি : জাঁকজমকপূর্ণ আয়োজনে হবিগঞ্জ পল্লী বিদুৎ সমিতি( হপবিস) ৩৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার ( ২ মার্চ) দিন ব্যাপী শায়েস্তাগঞ্জ উপজেলার সদর দপ্তরে সমিতি বোর্ডের সভাপতি মোঃ আব্দুল আউয়াল তালুকদারের সভাপতিত্বে ও ডেপুটি জেনারেল ম্যানেজার ( কারিগরি) মামুন মোল্লা ও এজিএম ( এডমিন), মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ – ৩ আসনের বার বার নির্বাচিত আলহাজ্ব এডভোকেট মোঃ আবুজাহির এমপি ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল , উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম । বক্তব্য শেষে শতাধিক গ্রাহকদের সামনে ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন তুলে দেওয়া হয় । এসময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এ-র পক্ষে পাঠ করেন বিদ্যুতায়ন বোর্ডের সিলেট জোনের তও্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব বান্টা ।

বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতি বোর্ডের সভাপতি মোঃ আব্দুল আউয়াল তালুকদার , প্রতিবেদন পাঠ করেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস , কোষাধ্যক্ষ এ-র প্রতি বেদন পাঠ করেন সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল কবির লস্কর । বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায় , বিদ্যুৎ বিতরণে সমিতি আয় হয়েছে ২০২১ – ২০২২ অর্থ বছরে আয় হয়েছে ( নীট মার্জিন) ৮ কোটি ৯৩ লক্ষ ৯ হাজার ৯৮৮ টাকা চুরাশি পয়সা ।

এদিকে ২০১৭ – ২০১৮ অর্থ বছরে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভুগলি গ এলাকায় মধ্যে শতভাগ বিদ্যুৎ ” শেখ হাসিনার উদ্দ্যোগে , ঘরে ঘরে বিদ্যুৎ ” মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বিদ্যুতায়ন ২০১৯ সালে সম্পন্ন হয় । প্রতিবেদন শেষে গ্রাহকদের মাঝে কূপন ড্র অনুষ্ঠিত হয় । পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন । ৩৮ তম বার্ষিক সাধারণ সভা শেষে বিকাল ৩টায় সমিতি বোর্ডে ১১ জন এলাকা পরিচালক নির্বাচিত হন । পরে ১১ জন থেকে ৪ জনের নির্বাহী কমিটি গঠন করা হয় ।

সমিতি বোর্ডের নির্বাচিত সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান চকদারকে আবারো সভাপতি । একই সাথে দ্বিতীয় বারের মতো সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৈনিক লোকালয় বার্তা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ এমদাদুল ইসলাম সোহেল । এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম মিয়া , ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল কবির লস্কর ।

শেয়ার করুন