২৬ জুন ২০২৩


প্রেমিককে কুপিয়ে প্রেমিকার আত্মহত্যা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের বিয়ানীবাজারের ইউনিয়নে খশির কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী গোপাল চন্দ্র দাস(৩২) এর উপর হামলার অভিযোগ ওঠেছে। আহত গোপাল উপজেলার খশির পাটনিপাড়া গ্রামের মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে। এদিকে হামলার ঘটনায় হামলাকারী যুবতী’কে আটক করে জনতা। আটককৃত অবস্থায় গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করে খায়রুননেছা মরি (৩৫)। সোমবার দুপুরের দিকে খশির কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত মরি বিয়ানীবাজার উপজেলার খশির নামনগর গ্রামের মৃত মনির আলীর মেয়ে ।

জানা যায়, বৈরাগীবাজার এর স্বাস্থ্যসেবা ও পরামর্শ কক্ষের ভিতর পরকিয়া প্রেমের জের ধরে ধারালো দা দিয়ে কোপালে প্রেমিক গোপাল চন্দ্র দাস এর মাথায় ও হাতে মারাত্মক জখমপ্রাপ্ত হয়। জখমী অবস্থায় গোপাল তাহার অফিস কক্ষ থেকে দৌড়ে রাস্তায় বের হয়ে আসলে স্থানীয় লোকজন সিএনজি গাড়িযোগে গোপালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিয়ানীবাজারে পাঠান। স্থানীয়রা কমিউনিটি ক্লিনিকের গেইট তালাবদ্ধ করতে গেলে খায়রুননেছা মরি দৌড়ে গোপালের অফিসকক্ষে ঢুকে ভিতর থেকে দরজার ছিটকানি বন্ধ করে দেয়৷ তারপর অফিসকক্ষে থাকা অবস্থায় খায়রুননেছা অফিসকক্ষের পর্দা দিয়া অফিসকক্ষের ছাদের সাথে সংযুক্ত লোহার গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করে।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা জানান, স্বাস্থ্যকর্মী গোপালের উপর হামলার খবর শুনার কয়েক ঘন্টার ব্যবধানে ঐ মহিলার আত্নহত্যার খবর পেয়ে আমি থানা পুলিশকে অবগত করি।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া অফিসার শ্যামল বণিক।

শেয়ার করুন