২৯ সেপ্টেম্বর ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর চেঙ্গেরখাল নদীতে পড়ে সামির মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে চেঙ্গেরখাল নদীতে এ ঘটনা ঘটে। মৃত সামির নরসিংদী জেলার সদর উপজেলার নবীপুর গ্রামের ইউসুফ মিয়ার পুত্র।
সামিরের মামা মাসুদ জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার মাগরিবের নামাজের কথা বলে বাসা থেকে বের হয় সামির। বিকাল সাড়ে ৫ টার দিকে চেঙ্গেরখাল নদীর পাড়ে আসে এবং হঠাৎ নদীতে লাফ দিয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন জাল দিয়ে চেঙ্গেরখাল নদীতে উদ্ধার কাজ পরিচালনা করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সামিরের মৃত লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
সংবাদ পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন সালুটিকর এলাকায় চেঙ্গেরখাল নদীর পানিতে পড়ে একটি শিশু মারা যাওয়ার খবর পেয়েছি। মৃত শিশুটির লাশের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আজকের সিলেট / জে কে এস ( জনি কান্ত শর্মা )