১২ মার্চ ২০১৮


বুধবার সিলেটে ফিরছেন জাফর ইকবাল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আগামী বুধবার অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ঢাকার সিএমএইচ হাসপাতাল থেকে ছাড়পত্র (রিলিজ) পাবেন। ওই দিনই বিমানযোগে তিনি নিজ কর্মস্থল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবেন বলে জানা গেছে।

অধ্যাপক জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নুল আবেদিন এ তথ্য নিশ্চিত করে জানান, জাফর ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি নিয়মিত খাবার খাচ্ছেন ও রেস্ট নিচ্ছেন। সেলাই কাটার পর তিনি বিমানযোগে সিলেট আসবেন। সেখানে শাবিতে ছাত্র-শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বাসায় যাবেন।

উল্লেখ্য, গত ৩ মার্চ বিকালে শাবি ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে ফয়জুল হাসান নামে এক তরুণ জাফর ইকবালের ওপর হামলা করে।

(আজকের সিলেট/১২ মার্চ/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন