২৪ জুন ২০২৩


সিসিক নির্বাচনে নব নির্বাচিতদের স্বর্ণালী সাহিত্য পর্ষদ ও বঙ্গবন্ধু লেখক পরিষদের অভিনন্দন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশ (সিসিক) এর নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও ৪২ জন সাধারণ কাউন্সিলর এবং ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলরদেরকে অভিনন্দন জানিয়েছে স্বর্ণালী সাহিত্য পর্ষদ সিলেট ও বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখা।

শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে যৌথ সংগঠনের সভাপতি কবি নূরুদ্দীন রাসেল ও সাধারণ সম্পাদক সমাজসেবি হাজী শাহিনুর রহমান নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জ্ঞাপন করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ নগরীর উন্নয়ন কর্মকাণ্ডে বলিস্ট ভূমিকা রাখবেন। তাঁদের সুযোগ্য নেতৃত্বে সিলেট একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে উঠবে।

শেয়ার করুন