২২ জুন ২০২৩


ভোটের লড়াইয়ে হেরে গেলেন স্বামী-স্ত্রী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হানিফ কুটু ও সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের (১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন তাঁর স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বর্তমান কাউন্সিলর নাজনীন আক্তার কণা। কিন্তু ভোটের লড়াইয়ে স্বামী-স্ত্রী দুজনেই গেলে গেলেন।

সদ্য সমাপ্ত সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয়ী হয়েছেন। আর সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে বিজয়ী হন নার্গিস সুলতানা।

ভোটের ফলাফল অনুযায়ী, নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী আবদুল হানিফ কুটু ঘোড়া প্রতিকে পেয়েছেন মাত্র ৪ হাজার ২৯৬ ভোট।

আর সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে ৬১৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নার্গিস সুলতানা। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নাজনীন আক্তার কণা পেয়েছেন ৪০৬৭ ভোট।

শেয়ার করুন