৩ জুলাই ২০২৩


পানিতে তলিয়ে গেছে বেইলী ব্রিজ

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সদরের হেলীপোড রোড থেকে সিএ মার্কেটের সাথে সংযোগ স্থাপনকারী বেইলি ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জনসাধারন। ডাক বাংলা রোডের পৌর পৌয়েন্টের সাথে সংযোগ স্থাপনকারী ব্রিজটি গাড়ী চলাচলে যানজট সৃষ্টি হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, নলজুর নদীর উপর রাজধানী ঢাকার হাতিরঝিলের আদলে সেতু নির্মাণের কাজ চলমান থাকলেও পানির জন্য কাজ বন্ধ রয়েছে। পৌর সদরের সাথে সিলেট এর যানচলাচল স্বাভাবিক রাখতে হেলীপোড রোড থেকে সিএন মার্কেটের সাথে স্টিলের ব্রিজ স্থাপন করে ও ডাক বাংলা রোডের পুরাতন সেতু কাজ করে ওয়ান ওয়ে রোড করে গাড়ী চলাচল করছিল। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নলজুর নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্টিলের ব্রীজের দুই সাইডের কিছু অংশ পানিতে ডুবে যায় ও ব্রীজের মধ্য স্থানে পানি উঠায় চালকগন এই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। ডাকবাংলা রোডে এক ব্রিজ দিয়ে গাড়ী চলাচল করায় দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশ হিমশিম খেতে হচ্ছে যানচলাচল স্বাভাবিক রাখতে। ফলে উভয় পাশে গাড়ীর দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে। এত ভোগান্তিতে পড়েছেন এ রোডে চলাচলকারী জনসাধারন। যান চলাচলে ধীরগতি সৃষ্টি হচ্ছে।

এ রোডে চালাচলকারী চালকগন জানান, নতুন সেতু হওয়ায় কারনে ওয়ান ওয়ে রোড করে যানবাহন চলাচলের সুবিধা করে দিলেও বেইলী ব্রিজ নিচু হওয়ায় অল্প পানিতে ডুবে গেছে। আর ব্রীজের উভয় পাশের রাস্তাও নিচু থাকায় পানি উঠে গেছে। এখন সমস্যায় পড়েছি আমরা গাড়ী গুলো পারাপারা করতে ঘন্টার ঘন্টা অপেক্ষা করা লাগতেছে। আমরা সময়মত যাত্রীদের নিয়ে গন্তব্য স্থানে যেতে পারছিনা। দীর্ঘ সময় অপেক্ষা পর রাস্তা ফাঁকা হলে গাড়ী নিয়ে যেতে হচ্ছে।

এ ব্যাপারে জনসাধারন জানান, এ উপজেলায় প্রথম ওয়ান ওয়ে রোড করে দেওয়ার পর আমরা নিয়ম মেনে চলাচল করেছি। এখন হেলীপোড রোডের ব্রিজটি পানিতে তলিয়ে যাওয়ায় ডাক বাংলা রোডে সেতু দিয়ে সব গাড়ী চলাচল করায় আমরা পায়ে হেটে চলাচল করতে পারছিনা। এত নিচু বেইলী ব্রিজ কেন তৈরী হল? একটু উচু করে ব্রিজ তৈরী করলে হয়তো আজ আমরা এ সমস্যার মধ্যে পড়তাম না। আমাদের এই ভোগান্তি কে দেখবে বার বার বলার পরও কেউ এ দিকে নজর দিচ্ছেনা।

এ বেইলী ব্রিজ সংস্কারের ব্যাপারে জানতে উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেনের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলে। ফোন রিসিভ না করায় আলাপ করা সম্ভব হয় নাই।

শেয়ার করুন