২১ জুন ২০২৩
সৈয়দ রাসেল আহমদ : সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর নিবগঠিত ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হোসেন। আজ সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে মহানগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন ছিলো। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শেষ হলো সিসিক নির্বাচন।
নজমুল হোসেন (ঠেলাগাড়ি প্রতীক)১০০৩টি ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন। ৭৮৯ ভোট পেয়ে ২য় স্থানে অর্জন করেছেন (টিফিন ক্যারিয়ার মার্কা) দেলোয়ার হোসেন। ৬২৫ ভোট পেয়ে ৩য় স্থানে রয়েছেন (ঘুড়ি মার্কা) ইউনুস আহমদ,এবং ৬৪২টি ভোট পেয়ে আব্দুল আহাদ সুমন (ঝুড়ি মার্কা) চতুর্থ স্থান অর্জন করেছেন।
ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকার কারণে সন্ধ্যা ৭টার দিকে ৩১ নং ওয়ার্ডে প্রথমিক ফলাফল ঘোষণা করা হয়।