২৫ ডিসেম্বর ২০২৩


গোলাপগঞ্জে বানরের উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ । না পারছেন বানর তাড়িয়ে দিতে, না পারছেন বানরের আক্রমণ থেকে কৃষি ক্ষেত ও নিজেদের রক্ষা করতে। খাদ্য সংকটের কারণে বানরের দল কৃষকের ফল, মূল, সবজি ক্ষেতের ধান খেয়ে থাকে। বোরো আমন দু’মৌসূমেই ধানক্ষেতে বানরের আক্রমন ঘটে থাকে। খাবার দিলেও সন্দেহ বশত বানরের দল মানুষের দেয়া খাবার খায়না।

এই উপদ্রব থেকে কীভাবে রক্ষা পাবেন তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। শিশু-তরুণ-যুবক ও বয়স্করা আতংকে থাকেন সর্বক্ষন। বিশেষ করে কৃষিক্ষেতে ক্ষতি করছে বানর। হঠাৎ দলবদ্ধ হয়ে খাবারের জন্য ছোটে বানর। বাসা-বাড়ির বিভিন্ন জিনিসপত্রও ভাঙচুর করছে।

গ্রামাঞ্চলের বাড়ির আঙ্গিনা ফলানো ফসল গুলো ক্ষতি করছে বানর, লাউ, কুমড়া, শিম ও ঋিঙা সহ সব ধরনের ফসল খেয়ে ফেলছে বানরগুলো।

গোলাপগঞ্জ ইউনিয়ের বাসিন্দা কৃষক ফরিদ মিয়া জানান, আগে কিছু বানর দেখা যেত তেমন উৎপাত করতো না। কিন্তু এখন তিন চার টা বানর একাসাথে এসে ফসল গুলো খেয়ে ফেলছে এবং সবজি বাগান গুলো নষ্ট করছে।

তিনি বলেন, আগে বানরের খাবারের অভাব ছিলনা, কিন্তু এখন খাবারের সন্ধানে তার প্রকাশ্যে ঘুরে বেড়ায়। দলবদ্ধভাবে আক্রমণও করছে। কেউ বাজার থেকে কিছু নিয়ে যাচ্ছেন, পথে আক্রমণ করে বসে। রাস্তা পারাপার হয় কোনো দিকে ভ্রূক্ষেপ না করে। নারী-শিশুরা তটস্থ ওদের ভয়ে।

জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, ঢাকাদক্ষিন ইউনিয়ন, আমুড়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় আছে বানরের অবাধ বিচরণ। এক্সময় বানরের সংখ্যা বেশি থাকলেও বাসাবাড়িতে আক্রমণের ঘটনা ঘটতো না। কিন্তু সাম্প্রতিক সময়ে বন জঙ্গলে খাবারের উৎস কমে যাওয়ায় বানরেরা হানা দিচ্ছে পার্শ্ববর্তী বাসা বাড়িতে। বানরেরা হানা দিয়ে শাকসবজি, ফলমূল, হাড়ি-পাতিল, মুরগির বাচ্ছা, বিড়াল ছানা ছিনিয়ের পাশাপাশি আক্রমণ করছে নারী ও শিশুদের উপর।

বানরের উতপাৎ থেকে রক্ষা পেতে গোলাপগঞ্জ উপজেলা কর্তৃপক্ষ ও স্থানীয় বনবিভাগের পাশাপাশি সকলকে সোচ্চার ও সহযোগিতার আহ্বান জানান এলাকাবাসী।

শেয়ার করুন