১৫ জুন ২০২৩


গোয়াইনঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে ফয়েজ আহমদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফয়েজ উপজেলার লাকী গ্রামের মাঝপাড়ার বাসিন্দা মখলিছুর রহমানের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

দুই নং ওয়ার্ড সদস্য আলা উদ্দীন জানান, সকাল সাড়ে ৮ টায় ফয়েজ আহমদ হাওরে মাছ ধরতে গেলে সে বজ্রপাতের শিকার হয়।

বিষয়টি নিশ্চিত করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন