১২ মার্চ ২০১৮
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে পাখি মিয়া (২৫) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পাখি মিয়া উপজেলার টেংরা ইউনিয়নের আশ্রমশ্রী গ্রামের আকবর মিয়ার ছেলে।
রোববার রাতে উপজেলার খেয়াঘাট বাজার থেকে রাজনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
রাজনগর থানার এসআই ইমাম হোসাইন জানান, পাখি মিয়ার বিরুদ্ধে একটি জিআর মামলায় এক মাসের সাজা দেন আদালত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
(আজকের সিলেট/১২ মার্চ/ডি/এসটি/ঘ.)