১১ মার্চ ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট সড়কে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে ট্রাকচাপায় রাসেল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রাসেল বিশ্বম্ভপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের ভাদের টেক গ্রামের বাসিন্দা মহিউদ্দিনের ছেলে। ঘাতক ট্রাকচালকে আটক ব্যবসায়ীরা পুলিশে সোপর্দ করেছেন।
বুধবার রাতে সুনামগঞ্জ শহরের প্রবেশের সময় দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাক ওই আরোহীকে চাপা দেয়।
চাপা দেওয়ার পর পথচারী ও সড়কের পাশের ব্যবসায়ীরা আহত রাসেলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইসতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।