১৭ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাহজাহান আহমদ খাদিম সাজার গণসংযোগ অব্যাহত রয়েছে।
শনিবার তিনি দিনভর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এসময় শাহজাহান আহমদ ‘লাটিম’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান এবং লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- ফরিদ মিয়া খাদিম, ফিরুজ মিয়া খাদিম, জামাল আহমদ খাদিম, আমাল আহমদ খাদিম, মৌলানা আব্দুল নূর খাদিম, আব্দুল আহাদ খাদিম, ফারুক আহমেদ খাদিম, এস.এম কাবুল আহমদ খাদিম, আব্দুল আজিজ খাদিম, আলী আহমদ, রায়হান আহমদ খাদিম, মিজানুর রহমান মিজান, শাহরিয়া চৌধুরী, রিপন আহমদ চৌধুরী, জিহান আহমদ খাদিম, জাহিন আহমদ খাদিম, শাকিল আহমদ খাদিম, মো. হারুন আল রশিদ, দুলাল আহমদ প্রমুখ।