২৪ জুলাই ২০২০


পাগলায় সাবেক শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ

শেয়ার করুন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ২০১৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা মিলে বন্যার্ত ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার দিনব্যাপী উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে এসব খাদ্য সমাগ্রী বিতরণ করেন মানবিক এসব শিক্ষার্থীরা। ২০১৪ সালের এসএসসি ব্যাচের দেশে ও প্রবাসে থাকা কয়েক বন্ধুর নিজস্ব অর্থায়নে এ খাদ্য সহায়তা করেন তারা। খাদ্য সামগ্রীর মাঝে ছিলো ময়দা, পেঁয়াজ, আলু, গুড়, ডাল, তেল ও লাচ্ছি।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জনি হোসাইন, মাহবুবুর রহমান, শুভ আহমেদ, মকবুল আহমেদ, সফর আলী, শাবান নূর মিয়া ও শাহ আলম।

পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের এসব সাবেক শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এখনো শিক্ষার্থী। আমাদের অবস্থান থেকে যতটুকু পেরেছি অসহায়ের পাশে এগিয়ে এসেছি। বর্তমান পরিস্থিতিতে ভিত্তবান সকলেই এগিয়ে আসা উচিত। আমরা বন্ধুরা মিলে ৬০টি পরিবারকে সহায়তা করেছি। আরেক ব্যাচের বন্ধুরা চাইলে তারাও আরো ৬০টি পরিবারের সহায়তায় এগিয়ে আসতে পারেন। সকলকে অসহায়ের পাশে এগিয়ে আসার আহ্বান করছি।’

শেয়ার করুন