১৪ জুন ২০২৩
নাসরু আহমেদ চৌধুরী : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রথম মেয়র, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আমৃত্যু সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। সিলেট মহানগরীর জিন্দাবাজারে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদে বাদ জোহর দর্জি শ্রমিক লীগের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন, মো: কামাল, সোলেমান কামরান , বশর আহমেদ, মো: তাজুল ইসলাম, রফিক আহমেদ,হিরণ মিয়া,জাকির হোসাইন’সহ আরো অনেকে।
১৯৭২ সালে মাধ্যমিকের শিক্ষার্থী বদর উদ্দিন আহমদ কামরান সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার হিসেবে নির্বাচিত হন। এরপর বারবার নির্বাচিত হয়ে টানা ১৫ বছর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর কিছুদিন প্রবাস জীবন অতিবাহিত করে দেশে ফিরে এসে ১৯৯৫ সালের নির্বাচনে সিলেট পৌরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এরপর ২০০১ সালে সিলেট পৌরসভা, সিটি কর্পোরেশনে উন্নীত হলে ২০০২ সালে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার পরের বছর ২০০৩ সালে তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্বলাভ করেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় জেলবন্দি অবস্থা থেকে ২০০৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ২০১৩ সাল পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্বপালন করেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কামরান ১৯৮৯ সালে সিলেট শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বলাভ করেন এবং এ পদে ১৯৯২ এবং ১৯৯৭ সালেও আবার নির্বাচিত হন। ২০০২ সালের সম্মেলনে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর ২০০৫ এবং ২০১১ সালের সম্মেলনেও পুনরায় নির্বাচিত হয়ে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। কামরান একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও আমৃত্যু দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ জুন করোনা শনাক্ত হয় সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের। করোনা শনাক্ত হওয়ার পরদিন তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে পরদিন তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৭ জুন তাকে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৮ জুন তাকে প্রথমবারের মতো প্লাজমা থেরাপি দেওয়া হয়। পরে ১৪ জুন ভোররাত ৩ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বরেণ্য করেন রাজনৈতিক ও জনপ্রতিনিধির বদর উদ্দিন আহমদ কামরানের।