১৪ জুন ২০২৩


নির্বাচনী প্রচারনায় সিলেটে ফেরদৌস

শেয়ার করুন

জনি কান্ত শর্মা : আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে সিলেটে গণসংযোগ করেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।

বুধবার বিকেলে তিনি নগরীর মির্জাজাঙ্গাল, লামাবাজার ও জিন্দাবার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় গণসংযোগে উপস্তিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগেরসাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত ও সিলেট জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাহেল সিরাজ’সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটেও অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশের অন্যান্য সিটির তুলনায় সিলেট সিটিতে আশানুরূপ উন্নয়নের ছোঁয়া লাগেনি। ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিলেটে ব্যাপক উন্নয়ন হবে বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন