১৪ জুন ২০২৩


সিলেটের বিমানবন্দর সড়কে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের বিমানবন্দর সড়কে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাজিস্ট্রেটসহ দুজন আহত হয়েছেন। বুধবার সকাল ৬টায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ম্যাজিস্ট্রেট নিবিড় রঞ্জন তালুকদার ও চালক আব্দুল মজিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়।

আহত ম্যাজিস্ট্রেট নিবিড় রঞ্জন তালুকদার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (এনজিও ও স্থানীয় সরকার শাখা) কর্মরত আছেন।

জানা যায়, বুধবার ভোর ৬টায় সিলেট জেলা প্রশাসক অফিস থেকে ‘গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট’ যাওয়ার পথে বিমানবন্দর সড়কের মালনীছড়া চা-বাগান এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের পাজারো জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে আহত হন ম্যাজিস্ট্রেট নিবির রঞ্জনসহ গাড়ীর চালক আব্দুল মজিদ। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি এবং গাড়ি চালক আশংকামুক্ত আছেন।

শেয়ার করুন