২৬ জুন ২০২৩


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইমাম মোয়াজ্জিনদের মধ্যে সম্মানি ভাতা বিতরণ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে ৭৯টি মসজিদের খতিব, ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে সম্মানি ভাতা বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

সোমবার দুপুরে হবিগঞ্জ টাউন হল মিলনায়তনে এ সম্মানি ভাতা বিতরণ করা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান, ইসলামি ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান প্রমুখ। পরে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন