১২ জুন ২০২৩


কুলাউড়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলা গ্রামে পানিতে ডুবে আবেদ আহমদ (২১) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। মৃত আবেদ রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলা গ্রামের মো. চেরাগ মিয়ার ছেলে।

সোমবার দুপুরে এদুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবেদ গত ৪ বছর থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলো। দুপুর ১টার দিকে নিজবাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে নামে আবেদ। একপর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবেদকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন